Posts

ব্রেকিং নিউজ : খাইরুল গু'লিবি'দ্ধ

Image
    কুষ্টিয়ার খোকসার ওসমানপুরে গড়াই নদীতে নৌকা পারাপার হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে খাইরুল শেখ নামে এক যুবক আহত হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নদীতে এ ঘটনা ঘটে। ঘড়ি কিনুন আহত খাইরুল ওসমানপুর গ্রামের ইমারত আলী শেখের ছেলে। এ ঘটনায় রাজন ও তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে আহতের পরিবার। পুলিশ, আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওসমানপুর খেয়াঘাট দিয়ে নৌকায় নদী পার হচ্ছিলেন খাইরুলসহ কয়েকজন। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা থেকে অন্ধকারের মধ্যে গুলি ছোঁড়া হয়। এতে খাইরুলের পেটে গুলি লাগে। খাইরুলকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  আরও দেখুন সংবাদ সাবস্ক্রিপশন ব্রেকিং নিউজ আন্তর্জাতিক খবর