Posts

Showing posts from September, 2026

ব্রেকিং..আসিফ মাহমুদ গ্রেফতার!

Image
  চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে ছাত্রলীগ নেতা আসিফ মাহমুদসহ সাতজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আটকরা হলেন- আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)। পুলিশ জানায়, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নিয়েছিলেন। পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করতে গেলে তাকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, রাব্বিকে আটকের পর একই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়। এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আ...

আর দেখা যাবে না ওবায়দুল কাদের

Image
   বাংলাদেশের রাজনীতিতে আলোচিত, সমালোচিত ওবায়দুল কাদের লম্বা সময় গা ঢাকা দিয়ে থাকার পর এখন মুখ খুলেছেন। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে মি. কাদের এখনো বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকার কথা দাবি করেছেন। প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় অবস্থান করে সেখান থেকে কথা বলা শুরু করেছেন তিনি। মি. কাদের দাবি করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের তিন মাস তিনি বাসা বদল করে করে আত্নগোপনে ছিলেন; শেষ পর্যন্ত তিন মাস পর গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছেড়ে গেছেন। ছাত্র-জনতার সেই আন্দোলনে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আটশোর বেশি হত্যাকাণ্ড ও দমননীতি চালানোর অভিযোগের ক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর নেতৃত্বের কোনো অনুশোচনা নেই। তাদের ক্ষমা চাওয়া বা ভুল স্বীকারের কোনো লক্ষণও দৃশ্যমান নয়। এ নিয়ে দেশের রাজনীতিতে নানা আলোচনা রয়েছে। বিবিসি বাংলাকে ওবায়দুল কাদের বলেছেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্...

নতুন নির্দেশ দিলেন রাষ্ট্রপতি, নিয়ন্ত্রণ করতেই হবে.…see more

Image
  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার জন্য চিকিৎসক নেতৃবৃন্দকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ২৪ সেপ্টেম্বর সকালে বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ২০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যখাতে ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংখ্যা নির্ধারণসহ একটি সার্বিক পরিকল্পনা করার ওপর গুরুত্ব দেন। নতুন ডাক্তার নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনার কথা বলেন। পদোন্নতি ও পদায়নে তদবিরের পরিবর্তে যোগ্য ব্যক্তিদের সঠিক পদে নিয়োগ দেওয়ার ওপর গুরুত্ব দেন। দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের আওতায় আনার আহ্বান জানান। চিকিৎসকদের গবেষণায় আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানান। একইসঙ্গে দায়িত্ব পালনকালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ড্যাবের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয় এবং এসব ঘটনা বন্ধে সরকারের সহযোগিতা চাওয়া হয়।

এমপি নজরুলের প্রথম স্ত্রী রিমান্ডের প্রথম দিনেই সব স্বীকার করে জানালো...See more

Image
 আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে নজরুল জানিয়েছেন মরিয়ম আবেগপ্রবণ ছিলেন এবং পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। মামলার 'মূল রহস্য' উদঘাটনে নজরুলকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এমপি গাজী নজরুল ইসলামকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ফের ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন। চার দিনের রিমান্ড শেষে এমপি নজরুলকে আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞেসাবাদের জন্য সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। ওই আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে নজরুল জানিয়েছেন মরিয়ম আবেগপ্রবণ ছিলেন এবং পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। মামলার 'মূল রহস্য' উদঘাটনে নজরুলকে আরও জিজ্ঞাসাবাদ করা প্...

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে নতুন দায়িত্ব পেলেন জাইমা...Seemore

Image
  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে রয়েছেন মোট ৪০ জন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি। বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম এই অফিসের উপ-প্রধানের দায়িত্ব পালন করবেন। এছাড়া উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী মোয়াজ্জেম হোসেন, তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাফিজুল ইসলাম, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জাকির আহমেদ ও বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মো. রফিকুল আলম মোল্লা হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেন ৮ সেপ্টেম্বর। তার সভাপতিত্বে বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ভাষণ দেবেন তারেক রহমান। জাতিসংঘ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জাইমা রহমান খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন। জাইমা রহমা...

মারিয়াম এর বাবা গণমাধ্যমকে জানাই তার মেয়েকে এমপি নজরুল বিভিন্ন নেতার...See More

Image
   সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনাকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ মেয়ের দাম্পত্য জীবন নিয়ে গণমাধ্যমের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। মরিয়মের বাবার দাবি, বিয়ের পর তাঁর মেয়ে স্বাভাবিক পারিবারিক পরিবেশে ছিলেন না। বিভিন্ন সময় মেয়ের কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ শুনেছেন বলেও তিনি জানিয়েছেন। এসব অভিযোগ পরবর্তীতে মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি। মরিয়মের বাবা তাঁর বক্তব্যে মেয়ের জীবনের শেষ সময়ের পরিস্থিতি নিয়েও নানা কথা বলেছেন। তাঁর অভিযোগ, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মের ওপর চাপ তৈরি করা হতো। মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগের মাধ্যমে এসব বিষয় সম্পর্কে তাঁরা জানতে পারতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির মধ্যে “মরিয়মকে এমপি নজরুল বিভিন্ন নেতার কাছে পাঠাতেন”—এমন নির্দিষ্ট অভিযোগের নির্ভরযোগ্য স্বাধীন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া ...

অপ্রীতমের বাবা গণমাধ্যমকে জানাই তার ছেলের আইফোনের জন্য নয় তার স্ত্রীর ওপর...See More

Image
   কুমিল্লার ১৩ বছর বয়সী কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন প্রশ্ন। শুরুতে পুলিশ জানিয়েছিল, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছিল। তবে পরবর্তী তদন্তে পাঁচ হাজার টাকা পাওনা, বয়সে বড়দের সঙ্গে অপ্রতিমের সম্পর্কসহ আরও কিছু বিষয় সামনে এসেছে। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার শুরুতে ছেলের মরদেহ উদ্ধারের পর গণমাধ্যমের সামনে আইফোনের বিষয়টি উল্লেখ করে কান্নায় ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, তাঁর ছেলে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল। পরে সেই ফোন আর পাওয়া যায়নি। তবে বর্তমানে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। অপ্রতিমের মা নাহিদা বেগম আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছিলেন এবং কয়েকজন কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন বলে তিনি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে—সেই ঘটনার সঙ্গে অপ্রতিম হত্যার কোনো যোগসূত্র ছিল কি না, সেটিও তদন্তে দেখা প্রয়োজন। অন্যদিকে তদন্তকারীদের বরাতে প্রকাশিত প্রতিবে...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা...Seemore

Image
  রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের সংবিধানে পরিষ্কার করে বলে দেয়া আছে কোনও নাগরিক যেকোনও সময় দেশ ছাড়তে পারেন, আবার যেকোনও সময় দেশে ঢুকতেও পারেন। এটা সংবিধানে পরিষ্কার করে দেয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।’ এর আগেও গত ৬ জুলাই শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে রুমিন ফারহানা বলেছিলেন, তার দেশে ফিরতে আইনগত কোনও বাধা নেই এবং দেশে ফিরলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ দিকে শুক্রবারই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বক্তব্য দেন। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির ঝাড়ুমিছিল এবং বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারির বিষয়েও সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। জবাবে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্নমত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং...

ডিসেম্বরের দেশে ফেরার তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা...see more

Image
  আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে কারাবাসসহ যে কোনো আইনি পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান শেখ হাসিনা। তবে দেশে ফেরার সুনির্দিষ্ট পদ্ধতি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। শেখ হাসিনা এনডিটিভিকে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে এবং আইনের কাঠামোর মধ্যেই তিনি দেশে ফিরতে চান। তবে বিষয়টি কীভাবে হবে—এখন সেটিই মূল প্রশ্ন বলে মন্তব্য করেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই রায় দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা ওই বিচারপ্রক্রিয়া ও রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রত্যাখ্যান করেছেন। শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরলে কারাবাসসহ যে...

মরিয়মের আত্মহ*ত্যার সময় কোথায় ছিলেন রি'মান্ডে জানালেন এমপি নজরুল...Seemore

Image
  দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন তিনি। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই সময় এলাকার নেতা–কর্মীদের সঙ্গে খাচ্ছিলেন তিনি। খাওয়া শেষে মরিয়ম খেয়েছে কি না, খোঁজ নিতে গিয়ে মরিয়মের থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ। পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। সোমবার গাজী নজরুলকে চার দিনের এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকালই মামলাটি তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়। মরিয়মের লাশ উদ্ধারের পর গাজী নজরুল বলেছিলেন, ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। ঘট...

একদিনের ছুটির ঘোষণা

Image
  আগামীকাল ২৩ সেপ্টেম্বর বুধবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দিনটি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি নয়। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এদিন ছুটি পাবেন। তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি নয়। এসব প্রতিষ্ঠানে দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে। তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কেউ চাইলে দিনটিকে ঐচ্ছিক ছুটি হিসেবে নিতে পারবেন। একইভাবে বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম চলবে। ব্যাংক, বিমা, করপোরেট অফিসসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে সাধারণ ছুটি পাবেন না। ‘ইয়াজদাহম’ অ...

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার...Seemore

Image
  জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য (এমপি) পদের বিষয়ে সিদ্ধান্ত নির্ভর করছে তার বিরুদ্ধে পুলিশের নেওয়া ব্যবস্থার ওপর। তবে দল থেকে বহিষ্কারের কারণে তার এমপি পদ যাবে না। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান। গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদের বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়ে জামায়াত চিঠি দিয়েছে। কিন্তু দল বহিষ্কার করলে কারও সংসদ সদস্য পদ যায় না। কোনো সংসদ সদস্য নিজে দল থেকে পদত্যাগ করলে বা দলের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হয়।’ গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পিকার দাবি পুলিশের / রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী মামলায় গ্রেপ্তারের বিষয়ে ইঙ্গিত করে স্পিকার জানান, এখন পুলিশ কী ব্যবস্থা নেয়, তারা সেটা দেখার অপেক্ষায় আছেন। পুলিশ কী ব্যবস্থা নিল, তা দেখে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। তখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে। গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পিকার রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের স্ত্...

দুপুরে স্ত্রীকে নিয়ে খাবার খান, কয়েক ঘণ্টা..See more

Image
  সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে রাজধানীর শেরে বাংলা নগরের সংসদ সদস্যদের বাস ভবন ন্যাম ভবনে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের স্ত্রীর লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এরই বন্ধ ঘরের দরজা ভেঙ্গে মরদেহ নামাতে কাজ করছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা আলাদা রুমে যান। পরে ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। এক পর্যায়ে য়েজানালা দিয়ে দেখেন আলোচিত দ্বিতীয় স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পরে তিনি থানা পুলিশকে জানান। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয় বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। এ বিষয় ডিএমপির তেজগাঁও ...

এবার বেরিয়ে এলো থলের বিড়াল...Seemore

Image
    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। নিহতের বাবা এসএম মাসুম বিল্লাহ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বিয়ের পর থেকে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। আসামিদের নির্যাতন সহ্য করতে না পেরে এবং তাদের প্ররোচনায় মরিয়ম আত্মহত্যা করেছেন বলে এজাহারে উল্লেখ করেন তার বাবা। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ। একই রাতে তাদের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা। এজাহারে এসএম মাসুম বিল্লাহ বলেন, গত জুনে গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে হয়। সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুল তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মকে নিয়ে মানিক মিয়া এভিনিউ এলাকায় স...

শেষ রক্ষা হলো না গাজী নজরুলের, ইতিমধ্যে পুলিশ

Image
  রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন (সংসদ সদস্যদের বাসভবন) থেকে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের শেরেবাংলা নগর থানায় নেয়া হয়েছে। পরে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ওই ফ্ল্যাট থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই তরুণী মরিয়ম খাতুন হিসেবে শনাক্ত হয় এবং গাজী নজরুল ইসলাম তাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার একপর্যায়ে নৈতিক স্খলনের অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।

১৩ বছরের পিচ্চিটার টিকটক আইডি যারা দেখছেন, তা

Image
  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দম্পতির একমাত্র সন্তান ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয়। প্রায় ২১ ঘণ্টা পর লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে এখন সামনে আসছে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন—অপ্রতীম কার সঙ্গে মিশত, তার চলাফেরা কেমন ছিল, নিখোঁজ হওয়ার আগে তার সঙ্গে কারা ছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার জীবনযাপনের যে চিত্র দেখা যায়, তার সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক কতটা ছিল? অপ্রতীমের টিকটক বা সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ভিডিও দেখে অনেকেই তার বয়স অনুযায়ী জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলছেন। দামি স্মার্টফোন, মোটরসাইকেল, বয়সে বড়দের সঙ্গে ওঠাবসা কিংবা ঝুঁকিপূর্ণ আচরণ—এসব একজন কিশোরের মানসিক ও সামাজিক বিকাশে কী ধরনের প্রভাব ফেলতে পারে, সেটিও এখন আলোচনায় আসছে। মনোবিজ্ঞানীদের মতে, কৈশোর এমন একটি সময় যখন আত্মপরিচয়, স্বীকৃতি, বন্ধুদের প্রভাব এবং ঝুঁকি নেওয়ার প্রবণতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ...

গভীর রাতে তল্লাশি চালিয়ে কালো ব্যাগে পলিথিনে মোড়ানো...Seemore

Image
    কুমিল্লায় ১৩ বছর বয়সী অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে তুহিন নামে এক তরুণকে সন্দেহের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে। তবে তার সম্পৃক্ততা এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এদিকে তুহিনের মা প্রশাসন ও দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে দাবি করেছেন, জুমার নামাজের পর খাবার খেয়ে বাইরে যাওয়ার পর তুহিন বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে তাকে বলেছিল, “আম্মু টেনশন করো না, কাজ সেরে দ্রুত আসছি।” পরে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরে আসায় পরিবারও স্বাভাবিকভাবে তাকে ঘরে নিয়ে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, গভীর রাতে সিভিল পোশাকে ডিবি পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালায়। একপর্যায়ে তুহিনের ঘর থেকে একটি কালো শপিং ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো একটি আইফোন উদ্ধার করা হয় বলে তিনি দাবি করেন। মায়ের দাবি, ফোনটি তিনি স্পর্শও করেননি। তুহিনের মায়ের বক্তব্য অনুযায়ী, পুলিশের উপস্থিতিতে তুহিন দাবি করে ফোনটি সে তার ভাইয়ের কাছে রেখেছিল। পরে ফোনটির কল হিস্ট্রি, মেসেজ ও কন্টাক্ট লিস্ট পুলিশ পরীক্ষা করেছে বলেও তিনি জানান। তুহিনের পরিবারের পক্ষ থেকে আরও দ...

হঠাৎ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশ নিয়ে দিলেন বড় বার্তা...Seemore

Image
  শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো এক চিঠিতে এ আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্যেদিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালবাসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে, বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, বোয়িং এয়ারক্রাফট ক্রয়ের সংক্রান্ত চিঠিটি তিনি হাতে পেয়েছেন এবং এই সিদ্ধান্তকে অত্যন্ত প্রশংসা করেছেন। বোয়িং কোনোভাবেই নিরাশ করবে না বলে তিনি আশ্বস্ত করেন। এছাড়া বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের মানুষ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এবং এর জনগণ এক অত্যন্ত উজ্জ্...

বেকিং নিউজ : সৌদিতে কফিলের স্ত্রীর সাথে প/র/কি/য়া দায়ে...See More

Image
  ভাইরাল পোস্টে একজন প্রবাসীকে ঘিরে গুরুতর ব্যক্তিগত ও অপরাধমূলক অভিযোগ করা হয়েছে। তবে ঘটনাটি কোথায়, কখন ঘটেছে এবং এ বিষয়ে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আদালত বা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে যাচাই ছাড়া সত্য হিসেবে গ্রহণ করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, বিদেশে কর্মরত প্রবাসীদের নিয়ে চাঞ্চল্যকর শিরোনামে অনেক সময় গুজব বা অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে পড়ে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই এমন সংবেদনশীল তথ্য শেয়ার বা বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সংবাদসূত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করা জরুরি। যদি এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক তদন্ত, আদালতের রায় বা সরকারি বিবৃতি প্রকাশিত হয়, তাহলে তার ভিত্তিতেই প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। ততক্ষণ পর্যন্ত যাচাইবিহীন তথ্য বা গুজব প্রচার থেকে বিরত থাকাই দায়িত্বশীল আচরণ।