শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক, আ.লীগের নতুন সভাপতির নাম ঘোষণা

 


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।


বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


কালীগঞ্জ উপজেলা ও সহযোগী অঙ্গসংগঠনের প্রায় এক হাজার আট শতাধিক নেতাকর্মী এ সভায় ভার্চুয়ালি যোগদান করেন বলে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা। ওই সভায় নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১নং সিনিয়র সহসভাপতি শামীম আরা মান্নান।


কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত ও সুসংগঠিত করার কঠোর বার্তা দিয়েছেন। সভাপতি না থাকায় সিনিয়র সহ-সভাপতিকে সভাপতির দায়িত্ব দেন দলীয় প্রধান। এছাড়া আগের কমিটি দায়িত্ব পালন করবে।


তিনি আরো বলেন, আগামী দিনে দলীয় কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী। সভায় প্রায় এক হাজার আট শতাধিকের বেশি নেতাকর্মী যুক্ত ছিলেন।


ভার্চুয়াল এ সভায় সৌদি আরব থেকে যুক্ত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাসান।


তিনি জানান, ‘এআরটিও’ প্ল্যাটফর্মে এ ভার্চুয়াল সভাটি পরিচালনা করেন বাকের ইমাম মজুমদার। এ ভার্চুয়াল সভায় জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এসএম কামাল, সাইফুজ্জামান শেখরসহ অনেক সিনিয়র নেতারা যুক্ত ছিলেন। সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান।


দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকের বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট রিগান, মোস্তাক আহম্মেদ লাভলু এবং আলাল হোসেনসহ স্থানীয় বেশ কয়েকজন আওয়ামী নেতা তাদের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট শেয়ার করলে বিষয়টি সামনে আসে।


এ ব্যাপারে জানতে সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা মান্নানের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া গেছে। এ কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Comments

Popular posts from this blog

রাষ্ট্রপতি ফখরুল প্রথম ঘোষণা শেখ...See More

আর দেখা যাবে না ওবায়দুল কাদের

নিজের ছেলে কেমনে পারলো...See More