নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার ১২কেজি সিলিন্ডারের দাম…See More



তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা হয়েছে ২ নভেম্বর। দেশে এখন পর্যন্ত এই সিলিন্ডারের সর্বোচ্চ দাম এটা। প্রতি মাসেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সমন্বয় করে। এর আগে অক্টোবরেও দাম বেড়েছিল ২৫২ টাকা।

দেশের বাজারে দেড় মাসের বেশি সময় ধরে এলপিজি সরবরাহে ঘাটতি চলছে, সরকার-নির্ধারিত দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।

এখানে বেশ কয়েকটি প্রশ্ন চলে আসে, যেমন দাম এত বাড়ছে কেন? দামের এই বৃদ্ধি কি কোনো আকস্মিক ঘটনা, নাকি ধারাবাহিকভাবেই এলপিজির দাম বারবার বাড়ছে? দাম একবার বাড়লে কি আর কখনো কমে?

এ রকম নানা বিষয় পর্যালোচনা করার জন্য ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত এলপিজির দাম খতিয়ে দেখেছে প্রথম আলো।

২০২১ সালের এপ্রিলে হাইকোর্টের নির্দেশে বিইআরসি প্রথমবারের মতো বেসরকারি এলপিজির দাম ঠিক করে দেয়। ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। এরপর প্রতি মাসে দাম বেড়েছে বা কমেছে। যে ৬৩ বার দাম সমন্বয়ের তথ্য পাওয়া গেছে, তার মধ্যে ৩২ বারই দাম বেড়েছে, কমেছে ২৬ বার এবং ৫ বার অপরিবর্তিত ছিল।

Comments

Popular posts from this blog

রাষ্ট্রপতি ফখরুল প্রথম ঘোষণা শেখ...See More

আর দেখা যাবে না ওবায়দুল কাদের

নিজের ছেলে কেমনে পারলো...See More